সর্বশেষ :
মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা রমজানে আল-আকসা বন্ধ, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা পশ্চিম তীরে মসজিদে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা জেলেনস্কির সঙ্গে মাখোঁর বৈঠক আজ মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হিজবুল্লাহর ইসরায়েলের নজরদারি সরঞ্জাম ধ্বংসের দাবি

প্রতিনিধি: / ২৪৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

বিদেশ : লেবাননভিত্তিক হিজবুল্লাহ সংগঠন জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের রামায় নজরদারি সরঞ্জামগুলোতে সরাসরি হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে। লেবাননের এনএনএ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে। স্থানীয় সময় রোববার সকাল ৮টায় ওই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর আগে লেবাননের মারজায়োন এলাকায় হামলা চালায় ইসরায়েল। অপরদিকে ইসরায়েলের বেইত হিলেল সেটেলমেন্টে দফায় দফায় রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এদিকে লেবাননের ওপর ভ্রমণ সতর্কতা জারি করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে পারে এমন আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে নিজ দেশের বাসিন্দাদের এই মুহূর্তে লেবাননে সফরের বিষয়েও সতর্ক করা হয়েছে। খবর আল জাজিরার। এর আগে মার্কিন নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার আহŸান জানায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এমন আহŸান জানানো হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও একই ধরনের সতর্কতা জানিয়েছেন। তার আগে নিজ দেশের নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার নির্দেশ দেয় অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি লেবাননে বসবাসরত অস্ট্রেলিয়ার নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দেন। গত বুধবার ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। তার মৃত্যুর ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের প্রতিশ্রæতি দিয়েছে ইরান। বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করার কয়েক ঘণ্টা পরই তাকে হত্যা করা হয়। এ ধরনের পরিস্থিতির কারণে আশঙ্কা করা হচ্ছে যে লেবাননভিত্তিক হিজবুল্লাহ এবং হামাস যেকোনো সময় তীব্র প্রতিক্রিয়া জানাতে পারে।


এই বিভাগের আরো খবর