সর্বশেষ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পঞ্চম ভারতীয় সৈন্য নিহত ইউক্রেন যুদ্ধে

প্রতিনিধি: / ২২৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রুশ বাহিনীর পক্ষে যুদ্ধে আরও এক ভারতীয় সৈন্য মারা গেছে। তার এক আত্মীয় সোমবার এই খবর জানিয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এই পর্যন্ত পঞ্চম ভারতীয় নাগরিকের মৃত্যু নিশ্চিত হয়েছে। হাজার হাজার বিদেশী সৈন্যের মধ্যে শত শত ভারতীয় রয়েছে বলে মনে করা হয়। মস্কো তার বাহিনীকে শক্তিশালী করার জন্য ভারতীয় সৈন্য নিয়োগ করেছে এবং নয়াদিল্লি তাদের ফেরত পাঠানোর আহবান জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মাসে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে দেখা করেছেন এবং পুতিন ভারতীয় সৈন্য ফেরত পাঠানোর ‘আশ্বাস দিয়েছেন।’ নিহত সৈন্যের ভাই অজয় ফোনে এএফপি’কে জানিয়েছে, ২২ বছর বয়সী রবি মউন একজন প্রাইভেট রিক্রুটিং এজেন্টের দ্বারা পরিবহনে চাকরির প্রতিশ্রæতি দেওয়ার পর জানুয়ারিতে রাশিয়া গিয়েছিলেন। কিন্তু, পরে তাকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় এবং মার্চে ইউক্রেনের সাথে সীমান্তে যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হয়। অজয় বলেন, ‘তার সাথে যোগাযোগ হারিয়ে ফেলার পর আমি মস্কোতে ভারতীয় দূতাবাসের কাছে গিয়েছিলাম এবং তারা আমাদের জানায়, আমার ভাই মারা গেছে।’ দূতাবাসের পক্ষ থেকে পরিবারকে মুনের দেহ শনাক্ত করতে ডিএনএ নমুনা পাঠাতে বলা হয়েছিল। অজয় বলেছেন, তার ভাই একবার সীমান্ত থেকে ফিরে এসেছিল কিন্তু পরে আবার যুদ্ধের জন্য নিয়ে যাওয়া হয়। তবে কখন তিনি মারা গেছেন তা স্পষ্ট নয়। অজয় বলেন, ‘তার পর আমরা তার সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছিলাম।’ মউনের পরিবার তার মরদেহ ফিরিয়ে আনতে মোদীর কাছে সাহায্যের আবেদন করে। রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার দুই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে তার কয়েক হাজার সৈন্য নিহত হয়েছে এবং মস্কো আরও সৈন্যের জন্য বিশ্বব্যাপী সহযোগিতা চেয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয় গত সপ্তাহে বলেছিল, রাশিয়ান সেনাবাহিনীর সাথে লড়াইরত প্রায় ৫০ জন ভারতীয়কে ফিরিয়ে আনতে সরকার এখনও রুশ কর্তৃপক্ষের সাথে কাজ করছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই বছর এ পর্যন্ত আরও চার ভারতীয় সেনা মারা গেছে। ভারতীয় কর্তৃপক্ষ দেশটির নাগরিকদের পাচারের অভিযোগে অভিযুক্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।


এই বিভাগের আরো খবর