Dhaka ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে কোটা আন্দোলনের ঘটনায় আটক তিনজন সহ ৫০ 

  • Reporter Name
  • Update Time : ১২:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • ২৯৩ Time View
সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ পঞ্চগড়ে কোটা আন্দোলনের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ, এ নিয়ে আটকের সংখ্যা ৫০ বলে জানিয়েছেন পঞ্চগড় সদর থানা। বুধবার (২৪ জুলাই)রাতে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন,জাহিদুল ইসলাম রাসেল তিনি জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি,তেঁতুলিয়া এলাকার হাবিবুর রহমান,কালিয়াগঞ্জ এলাকার কমিরুল ইসলাম।পরে তাদেরকে আদালতে প্রেরন করে।
বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় জানান,ঘটনার পর থেকে প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে।
জানা যায়,গত শুক্রবার বিকালে পুলিশের কাজে বাঁধা ও ভাঙ্গচুর,দাঙ্গা সৃষ্টির ঘটনায়।পুলিশ বাদী হয়ে শনিবার দুইটি মামলা দায়ের করে।একটিতে জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর নেতৃত্বে বিএনপির ৭০০-৮০০ জন,সাধারন শিক্ষার্থীদের পিছনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে,আরেকটিতে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রোকনুজ্জামান জাপানের নেতৃত্বে ৫০০-৬০০ জন জেলা পরিষদ,দোকানপাট, যানবাহন ভাঙ্গচুরের চেষ্টা,এশিয়া ব্যাংক,সোনালী ব্যাংকের মুল ফটক ভাঙ্গচুরের চেষ্টা,সিসি টিভি ভাঙ্গচুর করে ক্ষতি সাধন করে।
নতুন করে মঙ্গলবার (২৩ জুলাই)সদর উপজেলার সরকার পাড়া এলাকার আল আমিন বাদী হয়ে থানায় আরেকটি মামলা দায়ের করে।
মামলার এজাহারে বলা হয়েছে,তিনি কাউন্সিলর হাসনাত মো: হামিদুর রহমানের গাড়ী চালক, তার গাড়ী নিয়ে ঘটনার দিন সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়াকে জেলা প্রশাসক গোল্ডকাপ টুনামেন্ট অনুষ্ঠান থেকে দলীয় কার্যালয়ে ফিরার পথে ন্যাশনাল ব্যাংকের সামনে রোকনুজ্জামান জাপানের নেতৃত্বে ১৫০-২০০ জন পথরোধ করে,সংসদ সদস্যকে অশালীন ভাষায় গালি,প্রাণনাশের হুমকী দেয়।পরে স্লোগান দিয়ে গাড়ীর গ্লাস ভাঙ্গচুরে ক্ষতি সাধন করে।
বৃহস্পতিবার দিনব্যাপী এলাকার পরিস্থিতি স্বাভাবিক ছিল।পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে সেনা বাহীনির চেকপোস্ট। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ পাহারা এবং বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা বাহীনির সদস্যদের টহল অব্যাহত রয়েছে।
Tag :
About Author Information

জনপ্রিয়

পঞ্চগড়ে কোটা আন্দোলনের ঘটনায় আটক তিনজন সহ ৫০ 

Update Time : ১২:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪