বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে নারী উদ্যোক্তাদের নিয়ে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাটে অপরুপ বাংলাদেশ ই-কমার্স সোসাইটির আয়োজনে বুধবার শহরের
একটি অভিজাত হোটেলে এটি অনুষ্ঠিত হয়।
অপরুপ বাংলাদেশ ই-কমার্স সোসাইটির পরিচালক এডমিন পরিসমাপ্তি এর
সভাপতিত্বে উদ্যোক্তা সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
যুব উন্নয়ন অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক মোহাঃ আব্দুল কাদের, মহিলা
বিষয়ক অধিদপ্তর (অতিরিক্ত দায়িত্ব)এর উপ-পরিচালক শাহেলা পারভিন, বিসিক জেলা
কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মামুনুর রশীদ, চিতলমারী উপজেলা কর্মকর্তা মোঃ
হাফিজুর রহমান। এছাড়া অপরুপ বাংলাদেশ ই-কমার্স সোসাইটির খুলনা
বিভাগীয় প্রতিনিধি সাবিনা ইয়াসমিন, কো-অর্ডিনেটর সুমি আক্তার,
আহবায়ক পাপ্রিয়া ইয়াসমিন, এম এম জাহিদ মৃধা, গ্রুপ এক্সপার্ট
তামান্না আক্তার সীমা, উদ্যোক্তা ও সমাজ সেবক রাজু আহমেদ, উদ্যোক্তা শেখ আল
আমিন, সোহাগ আহমেদ, রেদওয়ান হোসেন, লামঈয়া জামান, জাকির
হোসেনসহ জেলার প্রায় শতাধিক উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা
করেন, উদ্যোক্তা রাবেয়া বসরী, সুমনা হক ও মুমতারিন মোরশেদ হৃদিতা।
আয়োজিত সম্মেলনে উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হয়। এর
মাধ্যমে পণ্যের মান যাচাই ও ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা পণ্যের প্রসারসহ নারীর
জীবনমান উন্নয়নে এ আয়োজন আরো সহায়ক হবে বলে মনে করেন বক্তারা।