সর্বশেষ :
মোরেলগঞ্জের বহরবুনিয়ায় ভিজিএফএর ১২ বস্তা চাল মিললো ভাতের হোটেলে মোরেলগঞ্জে  দুঃস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ বাগেরহাটে আইজিপি‘র বাসায় চুরি খবর সত্য নয়-পুলিশ সুপার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত শতাধিক বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ তদন্ত কমিটি গঠন করা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী আমিনুল হক এবার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তৃত করা হবে—হুঁশিয়ারি ইরানের
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’ ১৫ আগস্ট ভারতে মুক্তি পাচ্ছে

প্রতিনিধি: / ২৬৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

বিনোদন: প্রথমবার ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জির পরিচালনায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘পদাতিক’ সিনেমায় ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির মুক্তির তারিখ চ‚ড়ান্ত হয়েছে। আগামী ১৫ আগস্ট ভারতে মুক্তি পাবে পদাতিক। গত বুধবার সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক সৃজিত মুখার্জি। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ¡সিত চঞ্চল চৌধুরী। গণমাধ্যমকে তিনি বলেন, ‘অনেক অপেক্ষার পর পদাতিক আসছে। দর্শকদের মতো আমিও অপেক্ষায় ছিলাম। এবার প্রেক্ষাগৃহে সবাই দেখতে পারবেন।’ এই অভিনেতা আরও বলেন, ‘মৃণাল সেনের মতো বিখ্যাত মানুষের চরিত্রে অভিনয় করা আমার জন্য বড় বিষয়। পদাতিক সিনেমায় অভিনয় করার পুরো কৃতিত্ব পরিচালকের। তিনি যেভাবে চেয়েছেন, সেভাবেই অভিনয় করেছি।’


এই বিভাগের আরো খবর