সর্বশেষ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আতশবাজির গুদামে বিস্ফোরণে ফিলিপাইনে নিহত ৫

প্রতিনিধি: / ২৮৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩০ জুন, ২০২৪

বিদেশ : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি আতশবাজির গুদামে বড় ধরনের বিস্ফোরণে চার বছরের শিশুসহ পাঁচজন নিহত ও ৩৮ জন আহত হয়েছে। রোববার দেশটির জরুরি সার্ভিস এই কথা জানিয়েছে। অগ্নিকাÐ তদন্তকারী কর্মকর্তা লুইগি চ্যান জানান, শনিবার বিকেলে জাম্বোয়াঙ্গা সিটি এলাকায় এই বিস্ফোরণে মাটিতে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে আশপাশের ভবন ও ঘরবাড়িতে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে এবং আগুন ধরে যায়। চ্যান জানান, সেখানে এমন ভয়াবহ বিস্ফোরণে চার গুদামকর্মী এবং একজন কর্মচারীর চার বছরের এক ছেলে প্রাণ হারিয়েছে। নগরীর দুর্যোগ অফিস নিহতের সংখ্যা নিশ্চিত করে জানায়, এই ঘটনায় আরো ৩৮ জন আহত হয়েছে। যাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। কর্তৃপক্ষ জানায়, তারা বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। এই বিস্ফোরণে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। গর্তটির আয়তন প্রায় ২০ মিটার। এতে গুদাম ঘরের দেয়ালগুলো ভেঙে পড়েছে। খবরে বলা হয়, বিস্ফোরণে সেখানে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের দুই ঘণ্টার বেশি সময় লেগেছে। সূত্র : বাসস


এই বিভাগের আরো খবর