সর্বশেষ :
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর ফকিরহাটে ৩০০ পরিবারের মুখে হাসি ফোটালেন শেখ ফেরদাউস আলম: বিতরণ করলেন ৩০০ বস্তা চাল ও ঈদ উপহার বাগেরহাটে সাতবাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটী ইউপি চেয়ারম্যান আসছে না পরিষদে নাগরিকসেবা ব্যাহত ইসরায়েলের ৫৩তম দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সোমালিয়ায় আল-শাবাব বিদ্রোহী গোষ্ঠীর ২২ সদস্য নিহত ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত নেতানিয়াহুকে ছাড়াই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নতুন করে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করছে না স্পষ্টভাবে জানিয়েছে ফ্রান্স আফগানিস্তানে নতুন করে রাতভর বিমান হামলা পাকিস্তানের
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে জয় পেতে মরিয়া

প্রতিনিধি: / ২৯০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪

স্পোর্টস: কোপা আমেরিকার মাঠ নিয়ে আর্জেন্টিনা অভিযোগ করেছে। কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর দরিভাল জুনিয়রকেও এটা নিয়ে চিন্তিত দেখা গেছে। তাঁর চিন্তার কারণ অবশ্য মাঠের মান নয়, মাঠের মাপ। মূলত আমেরিকান ফুটবলের (এনএফএল) জন্য তৈরি এই মাঠগুলো ফিফার আন্তর্জাতিক মাপ থেকে কিছুটা ছোট। এখানে ‘ দলগুলোর বিপক্ষে জায়গা বের করা তাই আরো কঠিন, দ্রুত প্রতি-আক্রমণের ঝুঁকি থাকে। কোস্টারিকার জমাট রক্ষণ ভাঙতে না পারা ব্রাজিলকে আবারও সেই সমস্যার মুখে পড়তে হতে পারে প্যারাগুয়ের বিপক্ষে। কলম্বিয়াকে প্রথম আধাঘণ্টা সেভাবেই আটকে রেখেছিল ড্যানিয়েল গারনেরোর দল। ম্যাচটা অবশ্য শেষ পর্যন্ত ২-১ গোলে হারে তারা। তবে ব্রাজিলকে কোপায় গত পাঁচ খেলায় তারা জিততে দেয়নি নির্ধারিত সময়ে। তার মধ্যে একটি জয় ২০০৪ সালে, পরের চার ম্যাচের তিনটি গড়ায় টাইব্রেকারে। গ্রুপ পর্বে সেই সুযোগ নেই। কলম্বিয়ার বিপক্ষে গ্রæপের শেষ ম্যাচে মাঠে নামার আগেই ব্রাজিল তাই জিততে চাইবে। কলম্বিয়া এই মুহূর্তে সেরা সময় পার করছে। সর্বশেষ ২৪ ম্যাচে অপরাজিত দলটি রয়েছে টানা ৯ ম্যাচ জয়ের ধারায়। তাই প্যারাগুয়েকে হারিয়েই শেষ আটের রাজপথে ওঠা সেলেসাওদের জন্য নিরাপদ! ব্রাজিলের রক্ষণভাগের গুইলের্মে আরানা বলেছেন, দলের মানসিকতা ইতিবাচক, ‘কোস্টারিকা ম্যাচের পর কোচ আমাদের খেলার প্রশংসা করেছেন। আমরাও ইতিবাচক আছি। শুরুতে প্রত্যাশিত ফল হয়তো পাইনি। কিন্তু এখনো দুটি ম্যাচে ভালো সুযোগ আছে আমাদের।’ প্রথম ম্যাচে গোল বাদে সব কিছুই ছিল ব্রাজিলের পক্ষে। প্যারাগুয়ের বিপক্ষে জিততে হলে সেই গোলটাই পেতে হবে আগে। প্রতিপক্ষ এদিনও নিশ্চিত কাজটা কঠিন করে তুলতে চাইবে।


এই বিভাগের আরো খবর