সর্বশেষ :
ফকিরহাটে রেলওয়ের জমি দখল করে ২৫ বছর চাঁদাবাজি, বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ীকে উচ্ছেদের হুমকি বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি  বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

খালেদা জিয়ার হার্টে পেস মেকার বসানোর কাজ চলছে: আনিসুল হক

প্রতিনিধি: / ২৭০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ জুন, ২০২৪

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেস মেকার বসানোর কাজ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (২৩ জুন) সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেছেন। তাই খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেয়া হয়েছে। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে নতুন কোনো আবেদন নেই। তাছাড়া, বিদ্যমান আইনে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নতুন কোনো আবেদন পাইনি। তবে নির্বাহী আদেশে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই। যে আইনি ব্যবস্থায় খালেদা জিয়ার সাজা স্থগিত রাখা হয়েছে, একই আইনি প্রক্রিয়ায় তাকে বিদেশ পাঠানো সম্ভব নয়।


এই বিভাগের আরো খবর