সর্বশেষ :
ফকিরহাটে রেলওয়ের জমি দখল করে ২৫ বছর চাঁদাবাজি, বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ীকে উচ্ছেদের হুমকি বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি  বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

৪১৭ হাজি হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন

প্রতিনিধি: / ২৭৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ জুন, ২০২৪

এই বছর পবিত্র হজ সম্পন্ন হয় ১৬ জুন। হজ পালন শেষ হওয়ার চার দিন পর গত বৃহস্পতিবার সৌদি আরব থেকে নিজ দেশে ফিরেছেন ৪১৭ জন হাজি। বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন হাজিরা। আর এই ফ্লাইটের মাধ্যমেই শুরু হয় হজ-২০২৪ এর আনুষ্ঠানিক ফিরতি যাত্রা। শুক্রবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে এই তথ্য জানা যায়। ২০ জুন থেকে শুরু হয় হজের প্রথম ফিরতি ফ্লাইট। আর হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২ জুলাই। গত ৯ মে ৪১৫ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট বিজি ৩৩০১ কাবার উদ্দেশে যাত্রা করেছিল। এই ফ্লাইটের মাধ্যমেই হজ-২০২৪ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিলেন হজযাত্রীরা। সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন। হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে জানা যায়, এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরব যান হজ করতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। আর বাংলাদেশ থেকে সর্বমোট ২১৮টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছিলেন তারা। উল্লেখ্য, এ বছর বাংলাদেশের জন্য হজের কোটা ছিল ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের। এর মধ্যে সরকারি ব্যবস্থায় ১০ হাজার ১৯৮ জন এবং বাকি ১ লাখ ১৭ হাজার জন বেসরকারি খাতের মাধ্যমে যাওয়ার কথা ছিল। তবে কোট বেশি থাকলেও হজে যেতে নিবন্ধন কম হয়। পোর্টালে দেওয়া তথ্যমতে আরও জানা যায়, এবছর হজ পালন করতে গিয়ে ৩১ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের মধ্যে মক্কায় ২৪ জন, মদিনায় ৪ জন, জেদ্দায় ১ জন এবং মিনায় ২ জন মারা যান।

 


এই বিভাগের আরো খবর