সর্বশেষ :
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর ফকিরহাটে ৩০০ পরিবারের মুখে হাসি ফোটালেন শেখ ফেরদাউস আলম: বিতরণ করলেন ৩০০ বস্তা চাল ও ঈদ উপহার বাগেরহাটে সাতবাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটী ইউপি চেয়ারম্যান আসছে না পরিষদে নাগরিকসেবা ব্যাহত ইসরায়েলের ৫৩তম দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সোমালিয়ায় আল-শাবাব বিদ্রোহী গোষ্ঠীর ২২ সদস্য নিহত ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত নেতানিয়াহুকে ছাড়াই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নতুন করে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করছে না স্পষ্টভাবে জানিয়েছে ফ্রান্স আফগানিস্তানে নতুন করে রাতভর বিমান হামলা পাকিস্তানের
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তিশার নতুন গান প্রকাশ পেলো

প্রতিনিধি: / ২৮৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

বিনোদন: ঈদের দিন নতুন মৌলিক গান নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী এল এ তিশা। ‘মনটা দিবো না’ শীর্ষক গানটি শিল্পীর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। শ্রোতা-দর্শকরা বেশ পছন্দ করছেন গানটি। ‘মনটা দিবো না’ গানটি লিখেছেন ইলিয়াস হোসেন ও কণ্ঠশিল্পী নিজেই। সুর ও সংগীত পরিচালনা করেছেন এই প্রজন্মের জনপ্রিয় সুরকার ও সংগীতশিল্পী এফ এ প্রিতম। তার নির্মিত ‘কালাচান’ গানটি এরইমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এপার-ওপার দুই বাংলার সংগীতপ্রেমীদের মাঝে। তিশা বলেন, গানের কথা ও সুর চমৎকার হয়েছে। আমিও চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটুকু দিয়ে গাইতে।এখন যদি শ্রোতাদের ভালো লাগে, তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে।’ ভিডিওচিত্রে মডেল হিসেবে দেখা গিয়েছে মডেল আনান খান ও তিশাকে। রোমান্টিক ধাঁচের এ গানটিতে দুজনকে খুব সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছেন ভিডিও নির্মাতা এফ এ প্রিতম। এ গান প্রসঙ্গে সুরকার বলেন, এটি একটি রোমান্টিক ধাঁচের গান। আমার সুর করা গান এর আগেও দর্শক বেশ পছন্দ করেছে। আশা করি এ গানটি সবার ভালো লাগবে।’ এর আগে তিশা একটি গান করেছেন কলকাতার জনপ্রিয় সিঙ্গার আকাশের সাথে। গানটি প্রকাশ পেয়েছে সংগীতার ব্যানার থেকে। মাঝখানে বিরতির পর এবার তিনি ঈদে নতুন গান করেছেন।


এই বিভাগের আরো খবর