Dhaka ১০:১৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর

  • Reporter Name
  • Update Time : ০৭:২৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৪৮ Time View
মোঃনাজমুল  মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দাম্পত্য কলহের জেরে এক স্বামীর লিঙ্গ কর্তনের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। উপজেলার বনগ্রাম ইউনিয়নের শ্রীপুর গ্রামে গত ১৩ মার্চ দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ নৃশংস ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আহত ব্যক্তি মোঃ লিটন শেখ (৪৬),  স্থানীয় বাসিন্দা মোঃ সাইম শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৬ থেকে ১৭ বছরের দাম্পত্য জীবনে সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ তীব্র আকার ধারণ করে। দীর্ঘদিনের সেই বিরোধের জের ধরেই এ ভয়াবহ ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, লিটন শেখের স্ত্রী মোসাঃ আকলিমা আক্তার পরিকল্পিতভাবে এই নৃশংস ঘটনার সাথে জড়িত। ঘটনার পরদিন সকালে তিনি স্বেচ্ছায় মোরেলগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে।
এদিকে গুরুতর আহত অবস্থায় লিটন শেখকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও তার অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের প্রায় ৬০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, অভিযুক্ত নারী স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেছেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Tag :
About Author Information

মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর

Update Time : ০৭:২৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬