Dhaka ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে নিখোঁজ কলেজ ছাত্রীর মরদেহ পুকুর থেকে উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • ৩১১ Time View
সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ পঞ্চগড়ে নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ পুকুর থেকে উদ্ধার।
পঞ্চগড় সদর উপজেলায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশের পুকুর থেকে শাহিদা বেগম (১৯) নামে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৫ জুন) সকালে উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত শাহিদা একই গ্রামের হারুনের মেয়ে। সে পঞ্চগড় শহরের হাজী সফির উদ্দীন গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
জানা গেছে, শুক্রবার (১৪ জুন) সকাল ৯টায় নিজ বাড়ি থেকে বের হয় শাহিদা। এর পর দিনভর আর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখোঁজি করেন। না পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে বাবা হারুন থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। এর একদিন পর শনিবার সকালে বাড়ি পাশে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে তার বাবা হারুন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহের প্রাথমিক সুরতহাল করেন।
হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) ইসমাইল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।
Tag :
About Author Information

জনপ্রিয়

পঞ্চগড়ে নিখোঁজ কলেজ ছাত্রীর মরদেহ পুকুর থেকে উদ্ধার

Update Time : ০৯:৩৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪