সর্বশেষ :
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর ফকিরহাটে ৩০০ পরিবারের মুখে হাসি ফোটালেন শেখ ফেরদাউস আলম: বিতরণ করলেন ৩০০ বস্তা চাল ও ঈদ উপহার বাগেরহাটে সাতবাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটী ইউপি চেয়ারম্যান আসছে না পরিষদে নাগরিকসেবা ব্যাহত ইসরায়েলের ৫৩তম দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সোমালিয়ায় আল-শাবাব বিদ্রোহী গোষ্ঠীর ২২ সদস্য নিহত ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত নেতানিয়াহুকে ছাড়াই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নতুন করে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করছে না স্পষ্টভাবে জানিয়েছে ফ্রান্স আফগানিস্তানে নতুন করে রাতভর বিমান হামলা পাকিস্তানের
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আর্শদিপ রেকর্ড গড়লো

প্রতিনিধি: / ২৭৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

স্পোর্টস: ম্যাচের প্রথম বলেই উইকেট, ওভারের শেষ বলে আরেকটি। পরে আরও দুটি শিকার ধরলেন আর্শদিপ সিং। উপহার দিলেন দুর্দান্ত বোলিং। ভারতীয় পেসারের নাম উঠে গেল রেকর্ড বইয়ে। নিউ ইয়র্কে বুধবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ ওভারে  ৯ রানে ৪ উইকেট নেন আর্শদিপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতীয় কোনো বোলারের সেরা বোলিং এটিই। আর্শদিপ ভেঙে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড। ২০১৪ আসরে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ রানে ৪ উইকেট নিয়েছিলেন অফ স্পিনার অশ্বিন। নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং নেয় ভারত। ম্যাচের প্রথম বলে সাফল্য এনে দেন আর্শদিপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচের প্রথম বলে উইকেট নেওয়া চতুর্থ বোলার তিনি। ২০১৪ আসরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা, একই আসরে হংকংয়ের বিপক্ষে আফগানিস্তানের শাপুর জাদরান এই কীর্তি গড়েন। এছাড়া নামিবিয়ার রুবেন ট্রাম্পেলমান এই স্বাদ পান দুই দফায়, ২০২১ আসরে স্কটল্যান্ডের বিপক্ষে এবং চলতি আসরে ওমানের বিপক্ষে। ওভারের শেষ বলে ক্যাচ দিয়ে বিদায় নেন আন্দ্রিয়েস হাউস। প্রথম ওভারে ৩ রানে উইকেট দুটি নেন আর্শদিপ। পাওয়ার প্লেতে আরেকটি ওভার বোলিং করে তিনি দেন ১ রান। পঞ্চদশ ওভারে বোলিংয়ে ফিরে আবারও দেন ১ রান, সঙ্গে নেন নিতিশ কুমারের উইকেট। তার বোলিং ফিগার তখন ৩-০-৫-৩! কোটার শেষ ওভারে ৪ রান দিয়ে হারমিত সিংয়ের উইকেট নেন ২৫ বছর বয়সী এই পেসার। এই সংস্করণে তার ক্যারিয়ার সেরা বোলিংও এটি। ২০২২ সালে নেপিয়ারে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩৭ রানে ৪ উইকেট ছিল আগের সেরা। আর্শদিপের দারুণ বোলিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রানের বেশি করতে পারেনি যুক্তরাষ্ট্র।


এই বিভাগের আরো খবর