Dhaka ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তেতুলিয়া হাইওয়ে পুলিশের হয়রানির প্রতিবাদে চালকদের সড়ক অবরোধ

  • Reporter Name
  • Update Time : ১১:৩২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • ৩৫৬ Time View
সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ মামলার নামে হয়রানি ও গাড়ি আটক করে থানায় নেয়ার প্রতিবাদে, মহাসড়ক অবরোধ করেছে মাইক্রোবাস চালকরা।মঙ্গলবার (১১ জুন) বিকাল ৬ টায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ভজনপুর বাজারে এ অবরোধ পালন করে।এতে দুই পাশের সড়কে আটকা পড়ে শতশত গাড়ি ও পথচারী। সন্ধ্যা ৭ টায় শ্রমিক ইউনিয়নের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।
মাইক্রোবাস চালকরা জানায়,তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ে আসা যাওয়াতে যত সমস্যা।অন্য জায়গায় গেলে কোন সমস্যা নাই।কাগজ নাই পুলিশ মামলা দিবে ঠিক আছে কিন্তু গাড়ি আটক করে থানায় নিয়ে যায়।এতে আমরাসহ রোগি বা দুরের যাত্রীরাও হয়রানির স্বীকার হয়।টাকা কাছে না থাকলে মামলা ভাঙ্গানোর সময়টাতো দিতে হবে।
জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বদরুল আলম জানান,পুলিশ গাড়ি আটকাবে, মামলা দিবে এটা স্বাভাবিক। তারপরও মানবিকতা দেখায় পুলিশ।তবে যে গাড়িটা আটকানো হয়েছে সেটা আক্রোস মুলক মনে হচ্ছে।
তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ জাকের হোসেন মোল্লা জানান, সরকারি নির্দেশনা আছে ঈদে ঘরমুখো মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে।
এজন্য যানজটমুক্ত ও নিরাপদ সড়ক রাখতে ফিটনেসহীন গাড়ির বিষয়ে অভিযান পরিচালনা হচ্ছে।এজন্য একটি গাড়িকে মামলায় দেওয়ায় সড়ক অবরোধ করছে।
Tag :
About Author Information

জনপ্রিয়

তেতুলিয়া হাইওয়ে পুলিশের হয়রানির প্রতিবাদে চালকদের সড়ক অবরোধ

Update Time : ১১:৩২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪