Dhaka ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শরণখোলায় মেধাবি শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির চেক বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০১:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • ২৭৯ Time View

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ বাগেরহাটের শরণখোলায় মেধাবি শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির চেক বিতরণ
করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। মঙ্গলবার
(১১জুন) বিকেল ৩টায় সংস্থাটির শরণখোলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ
চেক বিতরণ করা হয়। সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক সনজিত সরকারের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা
পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত, বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন।
আঞ্চলিক ব্যবস্থাপক সনজিত সরকার জানান, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ৮
হাজার টাকা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ১০ হাজার টাকা, এসএসসি
শিক্ষার্থীদের ১২ হাজার টাকা এবং এইচএসসি শিক্ষার্থীদের ২৪ হাজার
টাকা উপবৃত্তি হিসেবে শরণখোলার ১০জন মেধাবিকে দেয়া হয়েছে।
সারাদেশে তাদের সদস্যদের সন্তানদের মধ্যে এককোটি ছাব্বিশ লাখ একুশ
হাজার টাকা উপবৃত্তি প্রদান করেছে। এছাড়া তাদের সংস্থার তহবিল থেকে
শরণখোলায় ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ২৪৯ জন উপকারভোগীকে তিন
হাজার টাকা করে বিকাশের মাধ্যমে ৭ লাখ ৪৭হাজার টাকা অর্থ সহায়তা
প্রদান করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে উপক‚লিয় শরণখোলায় আরো
ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মান করার জন্য ডিএসকের প্রতি আহবান
জানান।

Tag :
About Author Information

জনপ্রিয়

শরণখোলায় মেধাবি শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির চেক বিতরণ

Update Time : ০১:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪