Dhaka ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শরণখোলায় ৭০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

  • Reporter Name
  • Update Time : ১১:২৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • ২৭২ Time View

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ বাগেরহাটের শরণখোলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৭০ ভুমিহীন ও
গৃহহীন পরিবার। মঙ্গলবার (১১জুন) বেলা সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রী শেখ
হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘর হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগীরা ঘর ও জমি পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গৃহ হস্তান্তর উপলক্ষ্যে শরণখোলা উপজেলা পরিষদ মিলানয়তনে প্রশাসনের
উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএনও সুদীপ্ত কুমার সিংহ’র
সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন উপজেলা পরিষদের
চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন আকন শান্ত।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান
পারভেজ, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন,
সাউথখালী ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও
গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

শরণখোলায় ৭০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

Update Time : ১১:২৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪