মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদে খাতভিত্তিক বাজেট নির্ধারণ, বৃদ্ধি ও তা বাস্তবায়নের বিষয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০টার দিকে মিম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন সুশীল সমাজ দলের প্রতিনিধি মো. খলিলুর রহমান।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম হাওলাদার, মেম্বার মোস্তাফিজুর রহমান বাবুল, ইউনিয়ন পরিষদের সচিব মো. ফারুক হোসেন, কোডেক প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ ও সাংবাদিক মইনুল ইসলাম।