Dhaka ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বাগেরহাটকে ভুমিহীন মুক্ত ঘোষনা করা হবে

  • Reporter Name
  • Update Time : ০৬:৪০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • ২৯৭ Time View

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ কেন্দ্রিয় ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিহীন ও গৃহহীনদের ভূমি ও ঘর
হস্তান্তরের সাথে সাথে বাগেরহাট জেলার ৯ উপজেলায় ৮১২ জনকে ঘরসহ ভূমি
দেয়া হবে। এর মাধ্যমে বাগেরহাট জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা করা হবে।
সোমবার সকাল ১১ টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বাগেরহাটের
জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন ।
জেলা প্রশাসকের সম্মেলন অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে জানানো হয়,
বাগেরহাট জেলায় আবেদন প্রাপ্তির পর যাচাই বাছাই শেষে ”ক” শ্রেণির
ভূমিহীনের সংখ্যা পাওয়া যায় ৫ হাজার ২৫ জন । তার মধ্য থেকে বিগত দিনে ৪ টি
ধাপে ৪ হাজার ২ শত ১৩ জনকে ঘরসহ ভূমি দেয়া হয়েছে। আজ ৯ টি উপজেলায়
৮১২ জনকে ঘরসহ ভূমি দেয়ার মাধ্যমে বাগেরহাট জেলা ”ক” শ্রেণির ভূমিহীন
মুক্ত হবে। দুপুর ১২ টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান তার
সম্মেলন কক্ষে অনুরুপ এক প্রেস বিফিংয়ের আয়োজন করেন । তিনি জানান,
আজ সদর উপজেলায় ১০৭ জনকে ঘরসহ ভূমি দেয়া হবে। তাদের মধ্যে বেমরতা
ইউনিয়নে ৪০ জন ডেমা ইউনিয়নে ৩৫ জন এবং কাড়াপাড়া ইউনিয়নে ৩২ জনকে
ঘরসহ ভূমি দেয়া হবে। তাদেরকে জায়গার দলিল ও ঘরের চাবি হস্তান্তরের মাধ্যমে
জেলার অন্ন্যান্য উপজেলার মত বাগেরহাট সদর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা করা
হবে। সদর উপজেলায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ উপজেলার সহকারী কমিশনার
(ভূমি) এস এম নুরুন্নবী উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

আজ বাগেরহাটকে ভুমিহীন মুক্ত ঘোষনা করা হবে

Update Time : ০৬:৪০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪