Dhaka ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Reporter Name
  • Update Time : ০১:৩৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
  • ২৯৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এই নিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শনিবার বেলা ১১টায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে ১০ জুন দুপুরে দেশে ফিরবেন। এরআগে বুধবার টেলিফোনে আলাপকালে তাঁর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি। শেখ হাসিনা এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন। ৯ জুন নরেন্দ্র মোদির শপথ নেওয়ার কথা রয়েছে। ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি এবং ইন্ডিয়া জোট ২৩৩টি আসনে জিতেছে। এরআগে ৮ জুন মোদির শপথ অনুষ্ঠানের কথা ছিল।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Update Time : ০১:৩৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪