সর্বশেষ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাইডেনের বিশ্বাস নেতানিয়াহু তার কথা শুনছেন

প্রতিনিধি: / ২৬৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪

বিদেশ : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি বিশ্বাস করেন দক্ষিণ গাজার রাফাহ শহরে সামরিক অভিযান পরিচালনার বিষয়ে তার উদ্বেগের কথা আমলে নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন বাইডেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ফ্রান্সের নরম্যান্ডিতে ডি-ডের ৮০ তম বার্ষিকী উপলক্ষে সাংবাদিক ও এবিসি নিউজের অ্যাঙ্কর ডেভিড মুরকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, আমি মনে করি তিনি আমার কথা শুনছেন। সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, তারা রাফাহ শহরে পূর্ণ অভিযান চালাতে গিয়েছিল। সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিয়েছিল এবং সমস্ত শক্তি নিয়োগ করতে চেয়েছিল। কিন্তু তারা তা করেনি। বরং তারা যা করেছে, তা হলো একটি গুরুত্বপূর্ণ ও নির্দিষ্ট চুক্তিতে রাজি হয়েছে। এ সময় বাইডেন নেতানিয়াহুকে রাফাহ শহরে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করার আহŸান জানান। বাইডেনের এমন মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইসরায়েলকে সমর্থনের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠছে। ইসরায়েলকে সমর্থনে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এবং গাজা যুদ্ধের অবসানে নেতানিয়াহুকে চাপ দিয়ে যাচ্ছে।

 


এই বিভাগের আরো খবর