Dhaka ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ভিটামিন“এ” প্লাস ক্যাপসুল খাবে ২ লাখ ৫ হাজার শিশু

  • Reporter Name
  • Update Time : ০৯:২৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
  • ২৯২ Time View
বাগেরহাট প্রতিনিধি : আগামী ১ জুন (শনিবার) ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন। এদিন বাগেরহাট সদরসহ নয় উপজেলা ও তিন পৌরসভায় দু্ই লাখ ৫, হিজার জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সি শিশুর সংখ্যা ২১হাজার ৩৪ এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি শিশুর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৪৩৪জন।
বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাগেরহাট জেলা সিভিল সার্জন  কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, স্বাস্থ্যখাতে দেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ অনেকদূর এগিয়েছে। সময় তিনি আরো জানান “এ”প্লাস ক্যাপসুল শিশুদের রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ করে। শিশুদের দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। সকল ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে। তিনি একটি সুস্থ শিশু ও সুস্থ জাতি গঠনে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে গণমাধ্যম কর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাঃ রিয়দুজ্জামান। বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী‌
সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের কর্মীগন উপস্থিত ছিলেন।
Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে ভিটামিন“এ” প্লাস ক্যাপসুল খাবে ২ লাখ ৫ হাজার শিশু

Update Time : ০৯:২৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪