Dhaka ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে ছাত্রলীগ নেতার কারাদন্ড

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • ২৭২ Time View
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে ২০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নাজিউর রহমান সম্রাট কে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এ দণ্ডাদেশ দেন সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বদরুদ্দোজা।
শুক্রবার বেলা ৯ টার দিকে থানা পুলিশের মাধ্যমে ছাত্রলীগ নেতা সম্রাটকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্রাট খুলানার সোনাডাঙ্গা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক।
এর আগে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক মোজামের পক্ষে  প্রচার-প্রচারণায় যান সম্রাট।
এ সময় আচরণ বিধি ভঙ্গ করায় কামলা বাজার এলাকা থেকে তাকে আটক করেন নির্বাচনী দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে ছাত্রলীগ নেতার কারাদন্ড

Update Time : ০৭:০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪