সর্বশেষ :
ফকিরহাটে রেলওয়ের জমি দখল করে ২৫ বছর চাঁদাবাজি, বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ীকে উচ্ছেদের হুমকি বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি  বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দু-দেশের গোয়েন্দারা কাজ করছে এমপি আজীম হত্যারহস্য উদ্ঘাটনে: ড. হাছান মাহমুদ

প্রতিনিধি: / ২৭১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

ভারতের কলকাতায় সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দুই দেশের গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নোঙর ট্রাস্ট আয়োজিত ‘ঢাকা নদী সম্মেলন’ প্রস্তুতি সভা- ২০২৪ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। ২৩ মে ‘জাতীয় নদী দিবস’ ঘোষণার দাবিতে এ আয়োজন করা হয়। ড. হাছান মাহমুদ বলেন, কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা কলকাতার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ ও ভারতীয় পুলিশের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন। যেহেতু বিষয়টা তদন্তাধীন সেজন্য বেশি কিছু বলতে চাই না। আপনারা খুব সহসাই সবকিছু জানতে পারবেন। এর আগে, গত বুধবার জানা যায়, কলকাতার নিউটাউন এলাকায় বহুতল সঞ্জিভা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে আনোয়ারুল আজীম আনার খুন হন। তবে সেখানে তার লাশ মেলেনি।


এই বিভাগের আরো খবর