সর্বশেষ :
নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করলো কোস্টগার্ড সদস্য বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় সভা অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৩১৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় বাগেরহাটের মোরেলগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান। সহকারি কমিশনার(ভূমি) মো. বদরুদ্দোজ্জা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, মো. বাকি বিল্লাহ, সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, অধ্যক্ষ ড. রুহুল আমিন, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জাকির হোসেন, বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও ডরপ এর কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সম্ভাব্য ঝড় ‘রেমাল’ এর আঘাত থেকে প্রানহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সভায় নদীর তীরবর্তী এ উপজেলার ৮৫ টি সাইক্লোন শেল্টারসহ ঝড় শহনশীল শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রস্তুত রাখা, শুকনো খাবার মজুদ, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট ও জরুরি চিকিৎসা সামগ্রী মজুদ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।


এই বিভাগের আরো খবর