Dhaka ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে পারিবারিক মন্দিরে  অগ্নিকান্ডের ঘটনা ফকিরহাটে

  • Reporter Name
  • Update Time : ০৬:০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • ২৭৩ Time View
ফকিরহাট  প্রতিনিধি : ফকিরহাট উপজেলার দোহাজারী পশ্চিমপাড়া এলাকায় মধ্যরাতে একটি পারিবারিক
কালি মন্দিরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন
করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দোহাজারী পশ্চিপাড়া এলাকার কাঁচামাল
ব্যবসায়ী শ্যাম অধিকারীর বাড়ির কাঠের ঘরে আগুন লাগে। সেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে
পড়লে পাশে অবস্থিত মন্দিরে আগুন লেগে যায়।
পরিবারের লোকজন আগুন দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন
নেভাতে সক্ষম হয়। এসময় আগুনে মন্দির আংশিকভাবে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়।
খবর পেয়ে বুধবার সকালে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা শ্যাম অধিকারী জানান, রাতে প্রথমে কাঠের ঘরে আগুন লাগে। পরে সেই
আগুন ছড়িয়ে পড়ে মন্দিরে। এতে মন্দিরের বিগ্রহসহ অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্থ হয়।
শত্রুতামূলকভাবে কে বা কাহারা এই আগুন লাগাতে পারে বলে তিনি ধারনা করছেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম শামীম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবতর্ী ব্যবস্থা গ্রহন করা হবে।
Tag :
About Author Information

জনপ্রিয়

মধ্যরাতে পারিবারিক মন্দিরে  অগ্নিকান্ডের ঘটনা ফকিরহাটে

Update Time : ০৬:০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪