Dhaka ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুর এয়ারলাইনসের বোয়িং বিমানে ‘তীব্র ঝাঁকি’, ১ আরোহীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০১:২৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • ৩০৮ Time View

বিদেশ : সিঙ্গাপুর এয়ারলাইনস জানিয়েছে, মঙ্গলবার লন্ডন থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় একটি বোয়িং ৭৭৭ বিমানে ‘তীব্র ঝাঁকি’ অনুভব হয়। এতে একজন আরোহীর মৃত্যু হয় এবং একাধিক আরোহী আহত হয়। এয়ারলাইনটি ফেসবুকে এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নিশ্চিত করছি, বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমানে আরোহীরা আহত এবং একজনের মৃত্যু হয়েছে। ফ্লাইটে মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিলেন। এ ঘটনায় ঠিক কতজন আহত হয়েছে, তাদের আঘাতের পরিমাণ বা নিহত ব্যক্তি যাত্রী না ক্রু সদস্য তা জানায়নি সিঙ্গাপুর এয়ারলাইনস। এয়ারলাইনটি বলেছে, ফ্লাইট এসকিউ৩২১ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পর ‘যাত্রাপথে তীব্র ঝাঁকির হয়’। এরপর বিমানটি ব্যাঙ্ককের দিকে মোড় নেয় এবং স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে অবতরণ করে। সিঙ্গাপুর এয়ারলাইনস আরো বলেছে, ‘আমরা প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের জন্য থাইল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি এবং যেকোনো অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য ব্যাঙ্ককে একটি দল পাঠাচ্ছি। ’সূত্র : এএফপি

Tag :
About Author Information

জনপ্রিয়

সিঙ্গাপুর এয়ারলাইনসের বোয়িং বিমানে ‘তীব্র ঝাঁকি’, ১ আরোহীর মৃত্যু

Update Time : ০১:২৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪