Dhaka ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর শোক ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে

  • Reporter Name
  • Update Time : ১২:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • ৩১২ Time View

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ান ও সফরসঙ্গীদের নিহতের ঘটনায় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মোখবারকে সম্বোধন করে একটি শোক বার্তা পাঠিয়েছেন। শোক বার্তায় বলা হয়েছে, মর্মান্তিক দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং তাদের বহনকারী হেলিকপ্টারের থাকা অন্যান্য সফর সঙ্গীদের দুঃখজনক মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। শেখ হাসিনা আরও বলেন, দুঃখের এই সময়ে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আমি ইরানের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি বলেন, প্রেসিডেন্ট রাইসি একজন জ্ঞানী এবং নিঃস্বার্থ নেতা ছিলেন। গভীর প্রতিশ্রুতি দিয়ে তিনি তার দেশের সেবা করেছিলেন এবং ইরানের জনগণের কল্যাণে কাজ করেছিলেন। তিনি আন্তর্জাতিক মর্যাদার একজন মহান নেতা ছিলেন। তার অনুকরণীয় নেতৃত্ব ও কৃতিত্ব আমাদের জন্য চিরস্থায়ী উত্তরাধিকার হিসেবে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এবং ইরানের জনগণকে অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সাহস ও ধৈর্য দান করার জন্য প্রার্থনা করেছেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর শোক ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে

Update Time : ১২:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪