Dhaka ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে পুলিশের সতর্কতামূলক অভিযান

  • Reporter Name
  • Update Time : ০৯:২৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • ৩১৪ Time View
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মোটরসাইকেল চালকেদের সচেতন করতে অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলা সদরের কয়েকটি জনগুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় থানা পুলিশ। এসময় মোটরসাইকেল চালকদের হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির বৈধ কাগজপত্রের বিষয়ে চালকদের সতর্ক করা হয়।
সতর্কতামূলক অভিযানে থাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মোটরসাইকেল চালকদের সতর্ক করা হচ্ছে। পরবর্তী অভিযানে কোন গাড়ি বা চালকের ত্রুটি পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থানার ওসি(তদন্ত) মোহাম্মদ শাজাহান আহমেদসহ ৩টি দল পৃথক অভিযানে অংশ নেয়।
অপরাধমূলক কর্মকাণ্ডে নম্বরবিহীন মোটরসাইকেলের ব্যবহার রোধ ও সড়ক দুর্ঘটনা কমাতে এ অভিযান পরিচালনা করা হয় বলে থানার ওসি জানান।
Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে পুলিশের সতর্কতামূলক অভিযান

Update Time : ০৯:২৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪