Dhaka ১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ‘রেমাল’ ধেয়ে আসছে

  • Reporter Name
  • Update Time : ১২:০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • ৩১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, যা মে মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকুলে আছড়ে পড়তে পারে। ২০০৯ সালের ২৫ মে সুন্দরবনে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় আইলা। ১৫ বছর পর চলতি মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। তাদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়। ভারতীয় আবহাওয়া দপ্তরের বরাতে প্রতিবেদনে বলা হয়, মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এরপর সেটি ক্রমে উত্তর দিকে হয়ে শক্তি বাড়িয়ে ২৪ মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে সেই ঝড়ের গতিবেগ কতটা থাকবে, বা কতটা ক্ষয়ক্ষতি হবে, তা এখনও স্পষ্ট নয়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর নামকরণ করেছে ওমান। আরবি-তে যার অর্থ বালি। অবশ্য এই নামে গাজা থেকে ১.৭ কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে। এবার বাংলার ধেয়ে আসতে পারে সেই ‘রেমাল’। এদিকে, হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ২০ মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। তবে কোথায়, কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে, তা এখনই বলা যাচ্ছে না। অনুমান করা হচ্ছে, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে কোথাও এটি আছড়ে পড়তে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ঘূর্ণিঝড়ের জেরে ২৪ মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপক‚ল এলাকায়। বৃষ্টি চলতে পারে ২৬ মে পর্যন্ত। সূত্র: সংবাদ প্রতিদিন, হিন্দুস্তান টাইমস

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

ঘূর্ণিঝড় ‘রেমাল’ ধেয়ে আসছে

Update Time : ১২:০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪