সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, আম ব্যবসায়ি নিহত

প্রতিনিধি: / ৩১৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ মে, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট:  বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কা লেগে সোহেল হাওলাদার (৪০) নামে এক আম ব্যবসায়ি নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আম ব্যবসায়ি সোহেল হাওলাদার (৪০) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি গ্রামের মৃতঃ আব্দুর রহমান হাওলাদার ছেলে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (১৫ মে) সকাল ৬টার দিকে টাউন নওয়াপাড়া এলাকায় পাকা রাস্তার উপর আম ভর্তি একটি পিকআপ ভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এসময় খুলনা গামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা লাগে। ঘটনার সময় পিকআপ ভ্যানের পেছনে থাকা আম ব্যবসায়ি সোহেল হাওলাদার এতে গুরুতর হন। পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

তিনি আরো জানান, এ ঘটনায় পিকআপ ভ্যানে থাকা আম রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে ত্রিশ হাজার টাকার ক্ষতি হয়। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের পেছনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। ঘটনার পর চালক পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানান।


এই বিভাগের আরো খবর