Dhaka ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত।‌

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • ২৭৬ Time View
সৈয়দ শওকত হোসেন ,,বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে ছুরিকাঘাতে আল ইমরান খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) সন্ধা ৮টার দিকে উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের আমতলা বাজারে  ঘটনাটি ঘটে। নিহত ইমরান খান পার্শ্ববর্তী ইন্দুরকানি উপজেলার চরণী পত্তাশী গ্রামের মো. সামাদ খানের ছেলে।
স্হানীয়রা জানান, আল ইমরান  একটি ভ্যানে করে কিছু সুপারি বিক্রির উদ্দেশ্যে মোরেলগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। ওই সময় এক ইজিবাইক চালকের সঙ্গে তর্ক বাধে ইমরানের। তর্কের এক পর্যায়ে ওই ইজিবাইক চালক ইমরানের বুকে ছুরিকাঘাত করে। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ছুরিকাঘাতে আহত এক যুবক বাগেরহাট সদর হাসপাতালে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশের একধিক টিম পৌঁছেছে, এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।
Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত।‌

Update Time : ০৬:৫৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪