1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

সৌর প্রযুক্তিতে নতুন বিধিনিষেধ আরোপ চীনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে সৌরবিদ্যুতের সরঞ্জাম তৈরির ১২টি প্রযুক্তি রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের প্রস্তাব দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও জীবপ্রযুক্তিসহ কয়েকটি খাতের রপ্তানি নিয়ন্ত্রণ নীতিমালা সংশোধনের অংশ হিসেবে এ প্রস্তাব দেওয়া হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফটোভোল্টাইক প্রযুক্তিগুলোকে রপ্তানি নিয়ন্ত্রণের তালিকায় যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। মহাকাশ ও জাতীয় প্রতিরক্ষার মতো সংবেদনশীল ক্ষেত্রে এসব প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তাই এগুলোর ওপর আরও নজরদারি প্রয়োজন বলে মনে করছে বেইজিং। রয়টার্সের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, উন্নত সৌর প্যানেল তৈরির প্রযুক্তি রপ্তানিতে সম্ভাব্য বিধিনিষেধ নিয়ে এপ্রিলে চীনা কর্মকর্তারা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা করেছিলেন। এ ধরনের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ানোর পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে টেসলার মতো মার্কিন প্রতিষ্ঠানগুলোর সৌর প্যানেল উৎপাদন সমপ্রসারণের উদ্যোগ বাধার মুখে পড়তে পারে। এর আগে ভারতেও সৌরবিদ্যুৎ সরঞ্জাম তৈরির প্রযুক্তি রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে চীন বলে জানিয়েছে রয়টার্স। বিশ্লেষকদের মতে, ভারত নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়িয়ে চীনের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে। অন্যদিকে, চীন সৌর প্রযুক্তির বাজারে নিজের প্রাধান্য ধরে রাখতে চাইছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার বা অনুপযুক্তভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি ঠেকানোই রপ্তানি নিয়ন্ত্রণের লক্ষ্য। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে স্বাভাবিক আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টিও বিবেচনায় রাখা হবে। সূত্র: রয়টার্স

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd