Dhaka ০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ লাখ ফিলিস্তিনি রাফা ছেড়ে পালিয়েছেন

  • Reporter Name
  • Update Time : ১২:১০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • ৩১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি হামলার মুখে গাজার সর্বদক্ষিণের রাফা শহর থেকে কমপক্ষে তিন লাখ ফিলিস্তিনি পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ জানিয়েছে- ইসরায়েল গাজার দক্ষিণে তার আক্রমণ আরও তীব্র করেছে। সেখানে হামাস যোদ্ধাদের সাথে তুমুল লড়াই চলছে তাদের। এরইমধ্যে রাফা থেকে বাস্তুচ্যুত হয়েছে কমপক্ষে তিন লাখ ফিলিস্তিনি। এদিকে, আন্তর্জাতিক সতর্কতা সত্তে¡ও রাফা শহরে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক স¤প্রদায় বলছে, লাখ লাখ ফিলিস্তিনির আশ্রয়স্থল হয়ে ওঠা ওই শহরে আক্রমণ হবে ‘বিপর্যয়কর’। এর আগে, গত ১১ মে রাফাহ ছাড়তে ফিলিস্তিনিদের নির্দেশ দেয় ইসরায়েল। ব্যাপক আকারে সামরিক অভিযানের লক্ষ্যেই এই নির্দেশ দিয়েছে তারা। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৮ হাজার ৭৫৫ জন ফিলিস্তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৩ লাখ ফিলিস্তিনি রাফা ছেড়ে পালিয়েছেন

Update Time : ১২:১০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪