সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে কাভার্ডভ্যানের পিছনে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

প্রতিনিধি: / ২৬৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ মে, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কা লেগে ট্রাকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এসময় চালক আহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাংগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রইচ কাজী (২২) রাজবাড়ী সদর উপজেলার বড়ভবানীপুর গ্রামের মালাম কাজীর ছেলে। আহত ট্রাক চালক মো. আজিজ (৫৫) রাজবাড়ীর মহারাজপুর গ্রামের আরশাদ আলী খানের ছেলে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, রোববার (১২ মে) ভোর ৫টার দিকে, ঢাকাগামী গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক কাকডাংগা এলাকায় এসে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা লাগে। এতে ট্রাকের সহকারী ঘটনাস্থলে নিহত হন। আহত ট্রাক চালককে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তন্তর করা হবে তিনি জানান।


এই বিভাগের আরো খবর