সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে বজ্রপাতে প্রাণ গেল দুই শ্রমিকের, আহত ৬

প্রতিনিধি: / ২৮৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ মে, ২০২৪

সৈয়দ শওকত হোসেন , বাগেরহাট:  বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল-রায়েন্দা গ্রামের বান্ধাঘাটা এলাকায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৬ জন শ্রমিক। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বজ্রবৃষ্টির মধ্যে নদীর ঘাটে থাকা কার্গো থেকে বালু তোলার সময় হঠাৎ বজ্রপাতের এ ঘটনা ঘটে। এসময় শেখ মিলন (৪০) ও মোস্তফা (৫৫) নামে দুই বালু শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুই জনকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে নিহত দুই বালু শ্রমিকের মধ্যে শেখ মিলনের বাড়ী বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বদনিভাঙ্গা গ্রামে ও নিহত অপর শ্রমিক মোস্তফার বাড়ী পিরোজপুর সদরের বালিপাড়া গ্রামে। বজ্রপাতে আহত ৬ বালু শ্রমিককের মধ্যে ৫জনকে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অপর এক বালু শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বজ্রপাতে আহত শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন ৫জন বালু শ্রমিকরা হলেন, রাসেল গাজী (৩০), বাবুল সওদাগার (৪৫), খোকন গাজী (৪২), সোহেল তালুকদার (৩০) ও জলিল হাওলাদার (৪৫)। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো অপর বালু শ্রমিকের নাম জানাতে পারেনি পুলিশ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম কামরুজ্জামান জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাল-রায়েন্দা গ্রামের বান্ধাঘাটা এলাকায় বজ্রবৃষ্টির মধ্যে কার্গো থেকে বালু তোলার সময় বজ্রপাত আছড়ে পড়লে দুই বালু শ্রমিক ঘটনাস্থলে নিহত ও ৬জন আহত হয়েছে। হতাহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মোস্তফা ও মিলন নামে দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত ৬জন বালু শ্রমিকের মধ্যে ৫জনকে শরণখোলা হাসপাতালে ও আশঙ্কাজনক অবস্থায় একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এই বিভাগের আরো খবর