সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি: / ৩০৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ মে, ২০২৪

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির মাল (২২) নামে এক নির্মাণ শ্রমিকের
মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে বাগেরহাট সদর উপজেলার
মুনিগঞ্জ ব্রীজ সংলগ্ন সরকারি নার্সিং কলেজের নবনির্বিত ভবনে
বিদ্যুৎস্পৃষ্ট এ শ্রমিকের মৃত্যু হয়। নিহত সাব্বির মাল বাগেরহাটের মোরেলগঞ্জ
উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের হরতোকী গ্রামের সেলিম মালের ছেলে।
এ সময় মোরেলগঞ্জ উপজেলার হরতোকী গ্রামের শিশু শ্রমিক নবীন(১৫) এবং
গুলিশাখালী গ্রামের আরমান(২২) আহত হয় । আহতদের খুলনা মেডিকেল কলেজ
হাসপাতালের চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সাব্বিরসহ কয়েকজন শ্রমিক রড
সেটিংয়ের কাজ করছিল। এ সময় একটি পিলারের খাচা শ্রমিকরা বহন করে নেওয়ার
সময় তারের সাথে স্পর্শ হলেই সাব্বির, নবীন ও আরমান বিদ্যুতায়িত হয়ে নীচে
পড়ে যায়। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে বাগেরহাট হাসপাতালে নেওয়ার পথে
সাব্বিরের মৃত্যু হয়। নবীন ও আরমানকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া
হলে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ
হাসপাতালের চিকিৎসার জন্য প্রেরন করা হয়।
এ বিষয়ে সরকারি নার্সিং কলেজের নবনির্বিত ভবনের দায়িত্ব পালনকারী হাবিবুর
রহমান জানান, আমি জুমার নামাজ শেষ করে রুমে ছিলাম। এ সময় ম্যানেজার
আমাকে ফোন দিয়ে শ্রমিকদের বিদ্যুতায়িত হওয়ার খবর জানায়। আমি দ্রুত
হাসপাতালে এসে ডাক্তারের সাথে কথা বলে জানতে পারি এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট
হয়ে মারা গেছে। বাকি দুই জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর