Dhaka ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড় আইনজীবী সমিতির নেতৃত্বে আমিনুর-নজরুল

  • Reporter Name
  • Update Time : ০৭:২৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • ৩৬৬ Time View
সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদসহ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল। সমিতির সৃষ্ট ১০ পদের ৬টিই তাদের দখলে।
সভাপতি পদে ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আমিনুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে ১১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম। তারা দুজনই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের।
১০টি পদের মধ্যে এবার শুধু সহ-সাধারণ সম্পাদক, লিগ্যাল এইড সম্পাদক এবং দুইজন কার্যনির্বাহী সদস্য পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বৃহস্পতিবার (৯ মে) দিনব্যাপী ভোট গ্রহণ ও গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. এ হাসান প্রধান।
ঘোষিত ফলাফল অনুযায়ী- সহ-সাধারণ সম্পাদক পদে ১২৬ ভোট পেয়ে ফখরুল হাসান তপু (আওয়ামী লীগ),  লিগ্যাল এইড সম্পাদক পদে ১১১ ভোট পেয়ে রওশন আখতার লাভলী (বিএনপি), লাইব্রেরী সম্পাদক পদে ১৩১ ভোট পেয়ে হুমায়ুন কবীর বিপ্লব (আওয়ামী লীগ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১১৮ ভোট পেয়ে ইয়াছিনুল হক দুলাল (বিএনপি) বিজয়ী হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ১৫১ ভোট পেয়ে মেহেদী হাসান মিলন (বিএনপি), ১১০ ভোট পেয়ে আলী আসমান বিপুল (আওয়ামী লীগ), ১১২ ভোট পেয়ে মাসুদ পারভেজ (বিএনপি) এবং ১২৬ ভোট পেয়ে আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ) বিজয়ী হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. এ. হাসান প্রধান জানান, ১০ পদের নির্বাচনে ২৩১ জন ভোটারের মধ্যে ২২৬ জন ভোট দিয়েছেন। আর তার সঙ্গে নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অ্যাড. মনিরুজ্জামান মানিক ও অ্যাড. জাহাঙ্গীর আলম।
Tag :
About Author Information

জনপ্রিয়

পঞ্চগড় আইনজীবী সমিতির নেতৃত্বে আমিনুর-নজরুল

Update Time : ০৭:২৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪