সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতার ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা

প্রতিনিধি: / ৩২৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের মোরেলগঞ্জের হোগলাপাশা ইউনিয়নের কিসমত বৌলপুর গ্রামের বাসিন্দা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহোর আলী খানের রোপনকৃত ৩ খন্ড জমির কাঁচা ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় জহোর আলী খান বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় মো. জান্নাতুল শেখ, সিদ্দিক আলী খান সহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। নিকটস্ত ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহোর আলী খান বলেন, ২৫ এপ্রিল সকাল ১০ টায় পূর্ব শত্রæতার জের ধরে কাচি, লোহার শাবল নিয়ে ৯/১০ জনের একটি সংঘবদ্ধ দল জমিতে প্রবেশ করে জোরপূর্বক কাঁচা ধান কেটে নিয়ে অকথ্য অশ্লীল ভাষায় খুন জখমের হুমকি দেয়।
জহোর আলী খানের ছেলে আল আমিন খান বলেন, কয়েক মাস পূর্বে আমার পিতাকে হাত পা ভেঙ্গে দিয়েছে যে সন্ত্রাসীরা তারাই আজ আমাদের জমির ধান কেটে নিয়েছে। আমি পিতাসহ পালিয়ে বেড়াচ্ছি। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।


এই বিভাগের আরো খবর