সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে কৃষক হাকিম জোমাদ্দারের হত্যাকারিদের গেফতার দাবিতে মানববন্ধন

প্রতিনিধি: / ২৮৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ মে, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে প্রকাশ্য দিবালোকে কৃষক হাকিম জোমাদ্দারকে কুপিয়ে হত্যার সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার ও ফাাঁসির দাতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ৯ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের পলিটিক্সের মোড় বাজার এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে নিহত হাকিম জোমাদ্দারের স্ত্রী জামিলা বেগমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।

এ সময় বক্তৃতা করেন নিহতের ছেলে মেহেদী হাসান, মেয়ে আসমা বেগম, ভাই হারুন জোমাদ্দার, নিশানবাড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আয়নাল হোসেন, আব্দুল হফ্ফার খান ও মো. আলামিন জোমাদ্দার। বক্তারা কৃষক হাকিম জোমাদ্দার হত্যা মামলার প্রধান আসামি শহিদুল হাওলাদারসহ অপর আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল বেলা ৮ টার দিকে গুয়াতলা গ্রামের আইউব আলী জোমাদ্দারের ছেলে কৃষক হাকিম জোমাদ্দারকে(৬২) জমিজমা সংক্রান্ত বিরোধের কারনে পিটিয়ে কুপিয়ে হত্যা করে তার প্রতিবেশি শত্রু পক্ষের লোকেরা। এ ঘটনায় শহিদুল ইসলাম হাওলাদারসহ ২৪ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই হারুন জোমাদ্দার।

এ বিষয়ে থানার ওসি ও এ হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা মো. সামসুদ্দীন বলেন, ঘটনারদিনই ৫জন আসামি গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামিসহ অপর পলাতক আসামিদেরকে প্রেফতারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পিবিআই, র‌্যাব ও সিআইডির একাধিক দলও এ বিষয়ে তৎপর রয়েছে।


এই বিভাগের আরো খবর