শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

লেননের হারানো গিটার অবশেষে পাওয়া গেলো

প্রতিনিধি: / ২৭০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বিনোদন: প্রায় ৫০ বছরের বেশি সময় পর যুক্তরাজ্যের একটি বাড়ির ছাদে খুঁজে পাওয়া গিয়েছে বিটলসের ১৯৬৫ সালের স্টুডিও অ্যালবাম হেল্প-এ ব্যবহৃত অ্যাকুস্টিক একটি গিটার। ১২ তারের হুটেন্যানি অ্যাকুস্টিক গিটারটি ছিল বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটলসের অন্যতম সদস্য জন লেননের। হারিয়ে গিয়েছিল সেই গিটারটি। পিপল ডটকমের প্রতিবেদন অনুসারে, লেননের স্মৃতি বিজড়িত এই গিটারটি এবার নিলামে তোলা হচ্ছে। আগামী মে মাসে হতে যাচ্ছে এই নিলাম। নিলামকারীরা বলেছেন, লেননের গিটারটির মূল্য ৬ থেকে ৮ লাখ ডলার, এমনকি এই অর্থও ছাড়িয়ে যেতে পারে। প্রতিবেদন অনুসারে, আগামী ২৯ মে মাসে নিউ ইয়র্কের হার্ড রক ক্যাফেতে এবং নিলামকারীর ওয়েবসাইটে নিলামে তোলা হবে এই গিটার। নিলামকারীরা বলেছেন, লেননের গিটারটির মূল্য ৬ থেকে ৮ লাখ ডলার, এমনকি এই অর্থও ছাড়িয়ে যেতে পারে। বাভারিয়ান ফার্ম ফ্রামুস ১৯৬০-এর দশকে তৈরি করেছিল ১২ তারের এই হুটেন্যানি অ্যাকুস্টিক গিটার। হেল্প অ্যালবামের টাইটেল ট্র্যাকসহ ‘ইউ হ্যাভ গট টু হাইড ইয়োর লাভ অ্যাওয়ে’, ‘অনলি লাভ অ্যান্ড আই হ্যাভ জাস্ট সিন আ ফেইস’ গানগুলোয় ব্যবহৃত হয়েছে গিটারটি। আর সেই গিটারই প্রায় ৫০ বছরেরও বেশি সময় পড়ে ছিল যুক্তরাজ্যের একটি বাড়ির ছাদে। স¤প্রতি বাড়িটির মালিকানা পরিবর্তনের পর খুঁজে পাওয়া গেছে এই গিটার। যুক্তরাষ্ট্র ভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েন্স অকশনের প্রতিষ্ঠাতারা গিটারটি যাচাই করতে যুক্তরাজ্যে গিয়ে গিটারটির আসল কেস খুঁজে পেয়েছেন। ম্যাটন অস্ট্রেলিয়ানের তৈরি গিটার কেসটি পড়ে ছিল আবর্জনায়। জুলিয়েন্স অকশনের সহ-প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক মার্টিন নোলান রয়টার্সকে বলেন, মালিকেরা জানতেন যে তাদের কাছে গিটারটি ছিল। কিন্তু তারা ভেবেছিলেন যে, এটি হারিয়ে গেছে। ১৯৬০-এর দশকের পপ জুটি পিটার এবং গর্ডনের সদস্য ব্রিটিশ সংগীতশিল্পী গর্ডন ওয়ালারের কাছেই গিটারটি ছিল বলে মনে করা হতো। এ ব্যাপারে নতুন তথ্য দেন মার্টিন নোলান। তিনি বলেন, গর্ডনকে জন লেনন গিটারটি উপহার দিয়েছিলেন। এরপর গর্ডন তার ব্যবস্থাপককে এটি উপহার দেন এবং সেখানেই গিটারটি এত বছর ধরে ছিল। বিটলসের সদস্যদের বাদ্যযন্ত্রগুলো আগেও নিলামে উঠে হাঁকিয়েছে উচ্চ মূল্য। ২০১৫ সালে ১৯৬০-এর দশকে জন লেননের কাছ থেকে চুরি যাওয়া একটি গিটার ক্যালিফোর্নিয়ায় নিলামে ২৪ লাখ ১০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।


এই বিভাগের আরো খবর