সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাট সদর উপজেলায় তিন পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রতিনিধি: / ৩১৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম ধাপে বাগেরহাটের তিনটি উপজেলায় ২৭জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এরমধ্যে বাগেরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান পরিষদ পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে সোমবার দুপুরে সাংবাদিকদের  এই তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা  সেক মোহাম্মদ জালাল উদ্দিন।
 তিনি আরো জানান বাগেরহাট সদর উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান  সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভিন একক প্রার্থী রয়েছেন।
এর আগে চেয়ারম্যান ও মহিলা ভাইচ চেয়ারম্যান একটি করে মনোনয়নপত্র জমা দেয়া হয়। শুধুমাত্র ভাইচ চেয়ারম্যান পদে সরদার মাসুদুর রহমান, শেখ মাহমুদ আলী, মো. আমিরুল ইসলাম ও খান রেজাউল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেন। এই পদে বাকি ৩ প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করায় বর্তমান ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হলেন।অপর দিকে রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী ও একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।


এই বিভাগের আরো খবর