খুবই দুর্বিসহ জীবন পার করছেন কতিপয় কয়েকটি সংখ্যালঘু কৃষক পরিবার।প্রশাসনিকভাবে জোড়ালো পদক্ষেপ নিয়ে লবণপানি প্রবেশ বন্ধ হলে তারা অনাবাদি জমিতে ফসল উৎপাদন করতে পারবে।
তেলিগাতী ইউনিয়ন চেয়ারম্যান মোরশেদা খানম বলেন, লবণপানি প্রবেশ বন্ধ করতে না পারলে, ফসল উৎপাদন সম্ভব নয়। এক্ষেত্রে বিভিন্ন সময় উর্ধতন প্রশাসনকে একাধিকবার অবহিত করা হয়েছে। কয়েকবার প্রশাসনের সহযোগিতায় পাইপ অপসারণ করেছি। পরবর্তীতে রাতের আধারে আবার পাইপ বসানো হয়েছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী বলেন, অভিযোগ পেলে ঘটনাস্হল পরিদর্শন করবো,এ লবণপানি উত্তোলন বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করবো।
এ বিষয়ে বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল বিরুনী জানান,তেলিগাতী ইউনিয়নে বেড়িবাঁধ কেটে পাইপ বসানোর বিষয়ে আমি অবহিত নই।ঘটনাটি শুনলাম তবে তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে পাইপ অপসারণের জন্য তাদেরকে নোটিস করা হবে,সরকারি ওয়াপদা কেটে পাইপ বসানোর কোন বৈধতা নেই।প্রয়োজনে আমি নিজে সরেজমিনে যাবো এবং বিধিমোতাবেক ব্যবস্হা গ্রহন করবো।