সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভ্যান চালক ও পথচারীদের মাঝে টুপি, খাবার স্যালাইন ও পানি বিতরণ করেন মেয়র সেলিম জাহাঙ্গীর 

প্রতিনিধি: / ৩২৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা):  চলমান তীব্র তাপদাহে ক্ষতিকর প্রভাব থেকে সাধারণ মানুষদেরকে সচেতন ও একটু উষ্ণতা দিতে পাইকগাছার পৌর সদরে ভ্যান চালক, পথচারী ও ফুটপাতের দোকানদারকে টুপি, খাবার স্যালাইন ও পানি বিতরণ করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর সহ পৌর পরিবারের সদস্যবৃন্দ। রবিবার দুপুরের পৌরসভার উদ্যোগে প্রখর রৌদ্রে পৌর চৌরাস্তা মোড়ে এসকল উপকরণ বিতরণ করা হয়,এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার  প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, এসএম তৈয়বুর রহমান ও কবিতা রাণী দাশ, কাউন্সিলর আসমা আহম্মেদ,  রবিশংকর মন্ডল, আলাউদ্দীন গাজী, গফ্ফর মোড়ল,  পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার, সহকারী প্রকৌশলী মো. লিটু শেখ, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, ইউডিএ উত্তম কুমার ঘোষ, হিসাব রক্ষক মৃনাল কান্তি সানা, হেমেন্দ্র নাথ গাইন, জিএম রফিকুল ইসলাম, মো. ইমদাদুল হক, কবিতা গাইন।  এসময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন  শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন।পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, তীব্র তাপদাহে ভ্যান চালক সহ পথচারীদের একটু প্রশস্তি দিতে পাইকগাছা পৌরসভার উদ্যোগে এ আয়োজন। এদিকে এই ভিন্ন উদ্যোগকে সাধুবাদ  জানিয়েছেন পাইকগাছা পৌরসভার সকল স্তরের মানুষ।


এই বিভাগের আরো খবর