এম.পলাশ শরীফ, বাগেরহাট: সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর চার সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। এ ছাড়া কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি ও দেশীয়
শেখ আব্দুল গফুর,কপিলমুনি (খুলনা) অফিসঃ কপিলমুনিতে আবারও দুর্ধর্ষ সিরিজ চুরি সংঘটিত হয়েছে। দশভরি স্বর্ণালংকার সহ নগদ সাড়ে তিন লক্ষ টাকা ও আরও দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে কাঁকড়া সহ নগদ ১৫
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদ কর্তৃক মহান স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মাননা পদক পদক পেলেন বাগেরহাটের মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জমি দখল ও সন্ত্রাসী হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আবুল শেখ (৪৪)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি প্রভাবশালী স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল শেখ দাবি করেন, দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি ও তার পরিবার পৈত্রিক সম্পত্তি এবং রেলের লিজকৃত জমি ভোগদখল করে আসছেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে ওই জমি দখল হয়ে যায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে জমি হাতছাড়া হলেও সরকার পরিবর্তনের পর তিনি আবারও জমি ফেরত পান। তবে সম্প্রতি জমিতে কাজ শুরু করতে গেলে পুনরায় প্রভাবশালীদের হুমকির মুখে পড়েন। তিনি জানান, গত ২৭ আগস্ট ফকিরহাট মডেল থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেন। এতে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে—আব্দুল মান্নান শেখ (পিতা হাবিবুর রহমান), ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ নেত্রী নূর জাহান বেগম (ভানু) ও তার স্বামীকে। এছাড়া আবুল শেখ অভিযোগ করেন, গত ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে আব্দুল মান্নান, নূর জাহান ভানু, বাবু, শাহিদুল, রেজা, রফিকসহ ১০-১২ জন সশস্ত্র ব্যক্তি অতর্কিতভাবে তার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির নারী সদস্য, বাকপ্রতিবন্ধী ও গর্ভবতী নারীসহ একাধিক সদস্যকে বেধড়ক মারধর করা হয়। এতে তার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি আরও অভিযোগ করেন, হামলার পর প্রতিপক্ষরা দখলকৃত জমিতে ঘর নির্মাণ করছে। এতে তার পরিবারের ভোগদখলীয় অধিকার হুমকির মুখে পড়েছে।
ফকিরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জমি দখল ও সন্ত্রাসী হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আবুল শেখ (৪৪)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত ৭ দিনের কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টার দিকে দলের নেতাকর্মীরা মিছিলসহকারে
এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় মোল্লাহাট কেআর কলেজ মাঠে