সর্বশেষ :
মোরেলগঞ্জে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস যে কারণে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন লেবাননে ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ নিয়ে পাকিস্তান-ফ্রান্সের উদ্বেগ হরমুজের ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলারের নজরদারি ড্রোন নিখোঁজ শপথ নিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং মার্চে সমুদ্রের তাপমাত্রা ছিল রেকর্ডের কাছাকাছি: ইইউ পর্যবেক্ষণ সংস্থা জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন ২০ দিনের তেলের মজুত ছাড়বে জাপান: গণমাধ্যম বাগেরহাটের মোরেলগঞ্জে ০২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোল্লাহাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা

প্রতিনিধি: / ১২৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় মোল্লাহাট কেআর কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে নেতাকর্মীদের এক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা কেআর কলেজ থেকে শুরু হয়ে মোল্লাহাট বাজার ও মহাসড়ক ঘুরে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশিদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ওহিদুজ্জামান, উপজেলা বিএনপি নেতা এস এম শাহাজাহান, বাদশা শেখ, বীর মুক্তিযোদ্ধা শেখ টুকু মিয়া ও মেজবাহ সরদার সহ উপজেলা বিএনপি, সকল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক aনেতাকর্মী।


এই বিভাগের আরো খবর