মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ: পটুয়াখালীর জেলাধীন মির্জাগঞ্জ উপজেলার ৫ নং কাকড়াবুনিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদরাসার শিক্ষার্থীদের জন্য পবিত্র আল-কুরআন দান করেছেন স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন।
বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফেজ মাওলানা মীর মো. মাসুম বিল্লাহর হাতে তিনি পবিত্র কুরআন তুলে দেন। ধর্মীয় শিক্ষা বিস্তারে তাঁর এ উদ্যোগ প্রশংসিত হয়েছে।
কুরআন উপহার পেয়ে মাদরাসার শিক্ষার্থীরা সন্তুষ্টি প্রকাশ করে তাঁর জন্য দোয়া করেন।
এ সময় মো. জসিম উদ্দিন বলেন, “আমরা ধর্মীয়ভাবে আমলের দিক থেকে অনেক পিছিয়ে। এই কোমলমতি মাদরাসার শিক্ষার্থীদের পাশে থাকতে এবং তাদের নিয়মিত খোঁজখবর নিতে আল্লাহ যেন আমাদের কবুল করেন।”
স্থানীয়রা মনে করছেন, ধর্মীয় শিক্ষা বিস্তারে এ ধরনের সহযোগিতা সমাজের অন্যান্য বিত্তবান ও সচেতন মানুষকেও মানবিক ও কল্যাণমূলক কাজে উৎসাহিত করবে।