1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধি:  আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাট জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বাগেরহাট জেলা যুবদলের আয়োজনে জেলা যুবদলের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ( সহ সাধারন সম্পাদক পদমর্যাদা)  আমিনুল ইসলাম খান।
বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মোঃ সুজন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালনা কেরন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ মাসুদুজ্জামান মাসুদ, মনিরুজ্জামান মান্না, যুগ্ম সাধারন সম্পাদক ওমর আলী মুন্না,  সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন পাইকসহ জেলা যুবদলের নেতৃবৃন্দ।
সভায় আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঘোষিত মাসব্যাপী কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও কর্মসূচি পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd