1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

প্তানিমুখী প্রাণিসম্পদ গড়ে তুলতে উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য ও আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব দিতে হবে—অধ্যক্ষ আব্দুল আলিম (এমপি)

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মেহেদী হাসান লিপন :  ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম প্রাণিসম্পদ খাতের উন্নয়নে উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের দক্ষতা উন্নয়ন এবং রপ্তানির উপযোগী পণ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, গ্রামীণ কর্মসংস্থান, পুষ্টি নিরাপত্তা ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ ও সম্ভাবনাময় করতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করতে হবে। গবাদিপশু ও পোল্ট্রি উৎপাদনে আধুনিক প্রযুক্তি, উন্নত জাত, মানসম্মত খাদ্য এবং বিজ্ঞানভিত্তিক পরিচর্যা নিশ্চিত করতে পারলে উৎপাদনশীলতা বাড়বে এবং দেশের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে।
তিনি বলেন, প্রাণিসম্পদ খাতকে শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং রপ্তানিমুখী উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে পণ্যের গুণগত মান, রোগ নিয়ন্ত্রণ, স্বাস্থ্যবিধি, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের আধুনিক ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। খামারিদের উৎপাদিত পণ্য যাতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বাজারজাত করা যায়, সে লক্ষ্যে সরকারি দপ্তর, উদ্যোক্তা ও খামারিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অধ্যক্ষ মো. আব্দুল আলীম আরও বলেন, তরুণ উদ্যোক্তাদের প্রাণিসম্পদ খাতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ, সহজ শর্তে অর্থায়ন, কারিগরি সহায়তা ও বাজার ব্যবস্থাপনার সুযোগ বাড়াতে হবে। ক্ষুদ্র ও মাঝারি খামারিদের পাশে দাঁড়ানো এবং তাদের সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধান দেওয়া গেলে এ খাত গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হবে।

তিনি প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ, নিয়মিত টিকাদান, পশুর স্বাস্থ্যসেবা এবং খামার ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে বলেন, সুস্থ প্রাণিসম্পদই টেকসই উৎপাদনের ভিত্তি। জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ দুধ, মাংস ও ডিম উৎপাদন নিশ্চিত করতে প্রাণিসম্পদ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব হাবিবুল্লাহ প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকারি সেবা, খামারিদের সচেতনতা এবং সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোক্তা ও খামারিদের উৎসাহিত করার আহ্বান জানান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আবু হানিফ খামারিদের সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং রপ্তানির সম্ভাবনা নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করেন।

আলোচনা সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশাসিত সমাজের প্রতিনিধি ও প্রাণিসম্পদের উপর প্রশিক্ষিত বিভিন্ন খামারিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd