1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

কুতুবদিয়ায় বড়ঘোপ ঘাটের  শ্রমিককে মারধরের অভিযোগ কোস্ট গার্ডের বিরুদ্ধে, সাড়ে ৩৪ হাজর টাকায়  মীমাংসা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:  ‎কক্সবাজারের কুতুবদিয়ায় বড়ঘোপ ঘাটে সিমেন্ট পাচার সন্দেহে একটি বোট আটককে কেন্দ্র করে কোস্ট গার্ড সদস্যের বিরুদ্ধে রমজান আলী (৬২) নামের এক ঘাট শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ‎প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, বাংলাদেশ কোস্ট গার্ডের কুতুবদিয়া কন্টিনজেন্ট সিমেন্ট পাচার সন্দেহে একটি বোট আটক করে বড়ঘোপ ঘাটে নিয়ে আসে। এসময় ঘাটে উপস্থিত লোকজন ও শ্রমিকরা বিষয়টি দেখতে ভিড় জমান। পরবর্তীতে কোস্ট গার্ডের সদস্যরা সবাইকে সরে যাওয়ার নির্দেশ দেন। ঘটনাস্থল সরে যাওয়ার সময় কোস্ট গার্ডের সদস্য মাহবুব ঘাট শ্রমিক রমজান আলীকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ করেন তার পরিবার।।

‎‎এসময় অন্য শ্রমিকরা আহত অবস্থায় তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের পরামর্শে বড়ঘোপের একটি আধুনিক হাসপাতালে তার ডিজিটাল এক্স-রে ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। এক্স-রে রিপোর্টে তার স্পাইন বা হাড় সংক্রান্ত কিছু শারীরিক পরিবর্তনের কথা উল্লেখ রয়েছে। ‎এ ঘটনায় স্থানীয়দের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং তারা দায়িত্বশীল আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। তবে ঘটনার পর উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।

‎‎এদিকে ঘটনার বিষয়ে কোস্ট গার্ড কুতুবদিয়া কন্টিনজেন্টের কন্টিনজেন্ট কমান্ডারের (সিসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। কুতুবদিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ফারুক জানান, উভয় পক্ষের সম্মতিতে আহত রমজান আলীর চিকিৎসা ব্যয় বাবদ ৩৪ হাজার ৫০০ টাকা দেওয়ার মাধ্যমে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd