Dhaka ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গরু চুরি সহ একাধিক মামলার দুই আসামি  ফকিরহাটে ছিনতাইকালে আটক

  • Reporter Name
  • Update Time : ০১:২০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৬ Time View
ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে এক কাঁচামাল ব্যবসায়ীকে এলোপাতারি ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের সুখদাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুত্বর জখম কাঁচামাল ব্যবসায়ী আকবর হোসেন (২৩) কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রামপাল উপজেলার শিবনগর এলাকার কাঁচামাল ব্যবসায়ী আ: রাজ্জাকের ছেলে। আ: রাজ্জাক তিনিও ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন।

আটককৃতরা হলেন রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকার মৃত এসকান শেখের ছেলে মো: মিজানুর রহমান শেখ সুমন (৩৬), তিনি বর্তমানে মোল্লাহাটের বুড়িগাংনী এলাকায় বসবাস করেন। অপরজন হলেন রামপালের চাকুশ্রী  এলাকার ওমর ফারুকের ছেলে মেহেদী হাসান।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৫টার দিকে, কাঁচামাল ব্যবসায়ী আ: রাজ্জাক ও তার ছেলে আকবর হোসেন রামপাল থেকে ভ্যানযোগে খুলনা পাইকারী আড়তে কাঁচামাল আনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ফকিরহাট সুখদাড়া এলাকায় পৌছালে দুটি মটরসাইকেলে ৩/৪ জনের একটি ছিনতাইকারী দল তাদের গতিরোধ করে। এসময় ধারালো ছুরির ভয় দেখিয়ে বাবা-ছেলের কাছ থেকে টাকা ছিনতাই করার চেষ্টা করে। এতে বাঁধা দিলে ছেলে আকবর হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি ছুরিকাঘাত করে তাদের কাছে থাকায় ৪৫হাজার টাকা ছিনতাই করে।

এদিকে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় আকবর হোসেনের বাবা দুজনকে টেনে ধরে। এতে মটরসাইকেল থেকে দুই ছিনতাইকারী নিচে পড়ে যায়। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয় এসে তাদের আটক করে। পরে তাদের গণধোলায় দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করে। ছিনতাইয়ের সাথে জড়িত অন্যরা পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে ছুরি উদ্ধার হলেও এখন পর্যন্ত ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি।

আহত আকবর হোসেনের বড় ভাই আলীশাহ শেখ জানান, এদিন ভোররাতে তার বাবা বাবা আ: রাজ্জাক ও ছোট ভাই আকবর হোসেন রামপাল থেকে ভ্যানযোগে কাটাখালী যাচ্ছিল। সেখান থেকে তারা পিকআপভ্যান নিয়ে খুলনা যাবেন কাঁচামালে পাইকারী আড়তে। কিন্তু সূখদাড়া এলাকায় ভ্যানটি পৌছালে তার ভাইকে কুপিয়ে ও বাবাকে মারপিট করে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে স্থানীয় জনতা আটক করে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাট উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

গরু চুরি সহ একাধিক মামলার দুই আসামি  ফকিরহাটে ছিনতাইকালে আটক

Update Time : ০১:২০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬